1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার-পাঁচ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার-এক বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩, ডিবি-মতিঝিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৭১ Time View

বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রবিউল মিয়া, মোঃ শফিকুল ইসলাম ওরফে পুনম ও মোঃ মামুন মিয়া।
গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে চারটায় ইস্কাটন রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি বিপুল পরিমান গাঁজাসহ ইস্কাটন রোডে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২ টি মুঠোফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং