1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিএমপির লালবাগ জোনে ৪৮টি ল্যাপটপ ও বিভিন্ন চোরাই সামগ্রীসহ গ্রেপ্তার-৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪৫৭ Time View

বিশেষ-প্রতিনিধি:
আজ ২৭আগস্ট-২৩ রবিবার দুপুর ১২:০০ ঘটিকা ডিএমপির মিডিয়া সেন্টারে
আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান,মো: জাফর হোসেন,উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ), ডিএমপি।
গ্রেফতারকৃতরা হলো: ১.সজীব ২.হেলাল ৩.রনি ৪.রিপন ৫.তরিকুল ইসলাম ৬.শামীম ও ৭.আরিফুল ইসলাম ওরফে সুমন।
তিনি বলেন, লালবাগের গঙ্গারাম বাজার লেন এলাকার একটি বাসায় চুরির ঘটনায় গত ২২ আগস্ট লালবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বংশাল ও বসুন্ধরা সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন বলেন, চক্রটি প্রথমে যে সব বাসায় নিরাপত্তা প্রহরী ও সীমানা প্রাচীর থাকে না বা বাইরে থেকে বুঝা যায় বাসাগুলো তালাবদ্ধ সে সব বাসা টার্গেট করে রেকি করে। এরপর চক্রটি বাসার গ্রিল কেটে বা তালা কেটে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। তারা সবাই রাজধানীর শনির আখড়া এলাকায় একত্রিত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করতো। চোরাই স্বর্ণালঙ্কার রাজধানীর তাঁতী বাজার ও নারায়ণগঞ্জে এবং মোবাইল ফোন ও ল্যাপটপ বসুন্ধরা সিটিতে বিক্রি করতো।
উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন সম্মানীত নগরবাসীর প্রতি অনুরোধ জানান, সবাই যেন তাদের বাসার সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। তাহলে চোরেরা রেকি করে চুরি করার সাহস পাবে না। এরপরও যদি চুরির ঘটনা ঘটে তাহলে সহজেই অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা সহজ হবে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং