1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ট্রেনের ধাক্কায় পুলিশের তিন সদস্য নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ Time View

আজ রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে উঠে যাওয়া এক পুলিশ পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কনস্টেবল মিজান, ইস্কান্দার ও হোসাইন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন-উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, চালক কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া ১২টায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশবাহী পিকআপটি রেললাইনের ওপর উঠে যায়। এতে দ্রুতগামী ট্রেন পুলিশের পিকআপকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফকিরহাট ক্রসিংয়ে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং