1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

অস্ট্রেলিয়ায় ২০ মার্কিন সেনাসহ সামরিক বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪০৭ Time View

অস্ট্রেলিয়ায় ২০ জন মার্কিন সেনাসহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি অস্প্রি ভি-২২ পরিবহন বিমান। এটি ডারউইন শহর থেকে ৬০ কিলোমিটার দূরের মেলভিল আইল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও দুজন সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে কোনো অস্ট্রেলীয় সেনা ছিলেন না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সূত্র: আজকের পত্রিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং