1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

পাকিস্তান সিরিজ শেষ নাজিবুল্লাহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ Time View

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ৪:৪১ পিএম

পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। হাঁটুর ইনজুরিতে মাঠে বাইরে ছিটকে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের ব্যাটিং লাইন আপের গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন জাদরান। ৮৮ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২০১৩ রান করেছেন তিনি।

জাদরানের ইনজুরিতে দেড় বছরের বেশি সময় পার জাতীয় দলে ফিরলেন বাঁ-হাতি ব্যাটার শহীদুল্লাহ। দেশের হয়ে ১টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর দল খেকে ছিটকে পড়েন তিনি। টেস্টে এখনও রানের খাতা খুলতে পারেননি শহীদুল্লাহ। ওয়ানডেতে ১ রান করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে স্পিন বোলিংও করতে পারেন শহীদুল্লাহ।

গতকাল থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে ১৪২ রানে হেরেছে আফগানরা।

সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৪ ও ২৬ আগস্ট। দ্বিপক্ষীয় সিরিজ শেষে এশিয়া কাপে অংশ নিবে পাকিস্তান ও আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং