1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

যে কারণে ক্যাম্পে নেই রিয়াদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৭৭ Time View

স্পোর্টস ডেস্ক:প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ২:১৫ পিএম | অনলাইন সংস্করণ

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ এবং বিশ্বকাপের বড় দুই আসর। দুই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যেকারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে অবস্থান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে মঙ্গলবার অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে। এর আগে গতকাল জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না এই ক্রিকেটার। এরপরেই রিয়াদ-ভক্তদের মাঝে শঙ্কা জেগেছে, দলগঠন প্রক্রিয়া থেকেই তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা। তবে খোঁজ নিয়ে জানা যায়, শুধুমাত্র পারিবারিক কারণেই ক্যাম্পে নেই তিনি।

 

মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। জানা গিয়েছে, ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। সেখান থোকে ফিরে দ্রুতই অনুশীলনে যোগ দিবেন মিডলঅর্ডার এ ব্যাটার।

একইদিনে ক্যাম্পে অনুপস্থিত আছেন রিয়াদের বিকল্প ভাবনায় থাকা শামীম পাটোয়ারী। অসুস্থতার কারণে আজ ক্যাম্পে আসেননি তিনি।

শামীমের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারো বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।’

এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে পেসার এবাদত হোসেন চৌধুরীও পুরোপুরি ছিটকে গিয়েছেন। যদিও এখন পর্যন্ত তার বিকল্প কে হবে তা নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং