1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

সবুজবাগ থানা পুলিশ কর্তৃক দস্যুতার মামলায় ৩ছিনতাইকারী গ্রেফতার, চাকু ও মোবাইল উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৫৫ Time View

বিশেষ-প্রতিনিধি:
ডিএমপির সবুজবাগ থানায় রুজু হওয়া এক দস্যুতার মামলায় চাকু ও মোবাইল উদ্ধারসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শিমুল শিকদার, মোঃ আবুল হাসান চৌধুরী তুষার ও মোঃ সাকিব।
ডিএমপির সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ২১ আগস্ট আহাম্মদবাগের এক শিক্ষার্থী তার তিনবন্ধুসহ বাসাবো বালুরমাঠ এলাকায় ঘুরতে যায়। সেখানে বালুরমাঠ সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে তিনজন দুস্কৃতিকারী তাদের আটকিয়ে চাকুর ভয় দেখিয়ে ১টি ইনফিনিক্স হট ৩০ মোবাইল, ১টি আইফোন ও ১টি অপো এ-১৭ মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়।
ওসি বলেন, মামলা রুজুর পরপরই তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আহম্মেদ ও হোন্ডা মোবাইলে থাকা এসআই মোঃ বাবু মিয়াসহ সঙ্গীয় ফোর্স আহাম্মদবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত ০১:৪৫টায় ছিনতাইয়ের সাথে জড়িত শিমুল শিকদার, আবুল হাসান চৌধুরী তুষার ও মোঃ সাকিব নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ছিনতাই করা ইনফিনিক্স হট ৩০ মোবাইলটি শিমুল শিকদারের হেফাজত থেকে, অপো এ-১৭ মোবাইল সেটটি মোঃ আবুল হাসান চৌধুরী তুষারের নিকট থেকে ও মোঃ সাকিবের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১টি লোহার তৈরি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সবুজবাগ থানায় রুজুকৃত দস্যুতার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং