1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার-পাঁচ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার-এক বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহবাগ এলাকা হতে ফেন্সিডিল ও ট্রাক,মোটরসাইকেল সহ গ্রেফতার-৪, রমনা ডিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ Time View

বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্রাকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম ফরহাদ ফরাজী, মোঃ নুর আলম ওরফে রুবেল, মোঃ মেহেদী হাসান ও শাহাবুল মিয়া।এসময় তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়।
গতকাল রবিবার রাত ৯:৪৫ টায় ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।
গোয়েন্দা রমনা জোনাল টিম সূত্রে জানা যায়, শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় কয়েকজন ব্যক্তি ট্রাক ও মোটরসাইকেলসহ ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরহাদ, রুবেল, মেহেদী ও শাহাবুলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং