1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

সরকার সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ৫ লাখ টাকা দেবেন – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ Time View

স্টাফ রিপোর্টার -ঢাকা
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক র্দুঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেককে ক্ষতিপূরণ পাবেন ৩ লাখ টাকা।
বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে এদিন বিকেল ৩ টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওস্থ নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০ টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিকল ইন্সপেকশন সেন্টার। ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ করা হবে।
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ২৮ অক্টোবর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ অংশের টোল চূড়ান্ত করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে সেসব দাবির নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেন সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধানগণ সহ সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং