1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই

বিশেষ সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪১৪ Time View

ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে বিরাট জশনে জুলুস বের করে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদরাসার সামনে থেকে হাজার হাজার আশেকে রাসূলের অংশগ্রহণে জুলুসটি জেনেভা ক্যাম্প, আসাদগেট, মোহাম্মদপুর টাউনহল, শিয়া মসজিদ, আদাবর, শ্যামলী হয়ে পুনরায় মাদরাসায় এসে শেষ হয়।

মাহফিলে বক্তারা বলেন, বিশ্বব্যাপী যে হানাহানি চলছে তা থেকে উত্তরণে ও শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দঃ) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মানুষের কিছুটা মানসিক পরিবর্তন হলেও সামগ্রিক চিন্তা-চেতনা, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মহানবীর নীতি-আদর্শ থেকে যোজন-যোজন দূরে থাকায় প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে দেশ এবং জাতি।

সম্প্রতি প্রিয় নবীকে অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শণে বিশ্ব মোড়লদের নীরবতা, ওআইসি, আরবলীগের অভিভাবহীন মানসিকতা, জাতিসংঘের খেয়ালিপনায় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। জাতিসংঘসহ সকল অভিভাবক সংস্থাকে নবী (দঃ) ও ধর্মের প্রতি বিদ্বেষপোষণকারীদের শাস্তির আওতায় আনতে দাবি জানানো হয়েছে।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে রাহমাতুল্লিল আলামীন (সা.) এর শুভাগমনের তাৎপর্য নিয়ে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মুহাম্মদ সাদেক খান।

বিশেষ অতিথি ছিলেন- ২৯নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ মো. সলিম উল্লাহ সলু, আলহাজ মো. শহিদ উল্লাহ, আলহাজ মো. নুরুল ইসলাম রতন, আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, আলহাজ মো. আব্দুল মালেক বুলবুল, আলহাজ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতারা।

উপাধ‌্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং